ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ পিএম, ৭ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, আজকের এদিনটি ঐতিহাসিক। কিন্তু একটা সময় এই ঐতিহাসিক দিন ও ঐতিহাসিক ভাষণটিকে ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা নানাভাবে ইতিহাসকে পরিবর্তন করার অপচেষ্টা করেছে, কিন্তু সত্য হলো ইতিহাসকে মুছে ফেলা যায় না। জাতিসংঘ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে। মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু সেটিও হয়নি। কারণ পচাত্তরের পর জয় বাংলার স্থলে বাংলাদেশ জিন্দাবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছিল। কিন্তু আদালত থেকেও আমরা জয় বাংলা জাতীয় স্লোগানের স্বীকৃতি পেয়েছি। আজ জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় তিনি একথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দ ও লাইন নিয়ে গবেষণা হতে পারে। এসব শব্দ ও লাইনে ছিল বাঙালির মুক্তির কথা, স্বাধীনতার কথা। বাঙালি সেদিন এই ভাষণে উদ্ধুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। এই ভাষণ না হলে হয়ত দেশ স্বাধীন হতো না। তাই ৭ মার্চের ভাষণ নিয়ে আমাদের আরও বেশি করে আলোচনা করতে হবে, গবেষণা করতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং সেমিনার উপ-কমিটির আহবায়ক আইয়ুব ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য রেজানুর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা তরুন তপন চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক আশরাফ খান এবং দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক সালাম জোবায়ের।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




